• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০৪:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবিপ্রবিতে রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫ জুন ২০২৪ রাত ০৮:৫৫:২৫

পাবিপ্রবিতে রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবিপ্রবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) রসায়ন বিভাগের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ৫ জুন বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে আনন্দ র‌্যালি, কেক কাটা, গাছের চারা রোপণসহ নানাবিধ আয়োজন করা হয়।

Ad

এ উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচর্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ, রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পাল, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, রসায়ন বিভাগের অন্যান্য সকল শিক্ষক মন্ডলী, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।

Ad
Ad

আরো উপস্থিত ছিলেন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, সকল শিক্ষার্থী। কেক কাটা শেষে লাইব্রেরি ভবনের সামনে গাছ লাগানোর মাধ্যমে শেষ হয় এই আয়োজন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ বলেন, আজকের এই শুভ দিনে, আমাদের রসায়ন বিভাগের সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই। আমি আশা করি, আমরা সবাই মিলে একসাথে কাজ করে আমাদের বিভাগের অগ্রযাত্রা অব্যাহত রাখবো এবং নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবো। এই বিশেষ দিনে আমি আমাদের সকল শিক্ষক, শিক্ষার্থী, এবং কর্মকর্তা-কর্মচারীদের আরও একবার ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us