• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৫১:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কোটা বাতিলের দাবিতে যবিপ্রবিতে ৭ দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

৬ জুলাই ২০২৪ দুপুর ১২:৪৯:১৪

কোটা বাতিলের দাবিতে যবিপ্রবিতে ৭ দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

যবিপ্রবি প্রতিনিধি: কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। সমাবেশ থেকে আগামী ৭ দিন যবিপ্রবির সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা ।

Ad

৬ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাময়িক সময়ের জন্য যশোর-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করে।

Ad
Ad

পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান রাস্তাসমূহে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের নিচে পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি শেষ করে। এ সময় আন্দোলনকারীরা আগামী সাত দিনের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমাদের এ কোটা বাতিল আন্দোলন যৌক্তিক আন্দোলন। যৌক্তিক এ দাবির বাস্তবায়ন না হলে আমরা থেমে থাকব না। দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০

Follow Us