• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০১:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হল ছাড়ার নোটিশ প্রত্যাহার করতে হবে, ভিসিকে আল্টিমেটাম

১৭ জুলাই ২০২৪ বিকাল ০৪:৫৮:৩১

হল ছাড়ার নোটিশ প্রত্যাহার করতে হবে, ভিসিকে আল্টিমেটাম

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ প্রত্যাহার করার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। এসময় বিকেলে ৫টার মধ্যে হল ছাড়ার নোটিশ প্রত্যাহার করতে বলে শিক্ষার্থীরা ভিসিকে আল্টিমেটাম দেয়। ৫টার মধ্যে না মানলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Ad

১৭ জুলাই বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান করে। ‘হল বন্ধের নোটিশ কেনো? জবাব চাই, নোটিশ প্রত্যাহার করতে হবে, ধিক্কার ধিক্কার, ভিসি তোমায় ধিক্কার’ স্লোগান দিতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা৷ এসময় ৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Ad
Ad

এর আগে দুপুরে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে মুক্তমঞ্চে বিক্ষোভ ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এরপর রেজিস্ট্রারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা প্রশাসনিক ভবনে যায়। সেখান থেকে উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাস ত্যাগ করলে আমরা করবো, তাছাড়া নয়। বিকেল ৫টার মধ্যে নোটিশটি প্রত্যাহার করতে হবে। অন্যথায় আন্দোলন চলবে। শিক্ষার্থীদের উপর চাপ দিলে কেউ ছেড়ে কথা বলবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us