• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০০:৪৪ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দেবেন বাকৃবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা

২৭ আগস্ট ২০২৪ বিকাল ০৪:১০:১১

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দেবেন বাকৃবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা

বাকৃবি প্রতিনিধি: বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

২৭ আগস্ট মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বলে জানিয়েছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বন্যাপীড়িত এলাকার মানুষদেরকে সহযোগিতা লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রশাসন বিভাগের প্রেরিত পত্রের প্রেক্ষিতে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/ কর্মচারীগণের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ 'প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল'-এ জমা প্রদান করার গৃহীত সিদ্ধান্তের আলোকে এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কার্মচারীগণের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তনপূর্বক 'প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল'-এ জমা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১





Follow Us