• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২১:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

৭ দফা দাবিতে ‘তিতুমীর ঐক্যের’ আমরণ অনশন

২৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮:২২

৭ দফা দাবিতে ‘তিতুমীর ঐক্যের’ আমরণ অনশন

তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে তিতুমীর বিশ্ববিদ্যালয় রূপে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের লক্ষ্যে সাত দফা দাবিতে অনশন কর্মসূচির ডাক দিয়েছে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বৃহৎ প্লাটফর্ম তিতুমীর ঐক্য।

Ad

২৯ জানুয়ারি বুধবার বিকেল ৪টায় তিতুমীর ঐক্যের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সাত দফা দাবি প্রকাশিত করেন।

Ad
Ad

তিতুমীর ঐক্যর ৭ দফা দাবি গুলো হলো -

১। তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ।
২। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা।
৩। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন।
৪। ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল' এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।
৫। অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ।
৬। শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ।
৭। আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিগত ২৮ বছর ধরে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে এসে শিক্ষার্থীরা আবার নতুন করে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ে উপস্থাপন করে। "তিতুমীর বিশ্ববিদ্যালয়” এর রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us