• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৫:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তিতুমীর কলেজে হিমরূপ ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত

২৪ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৫:২২

তিতুমীর কলেজে হিমরূপ ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত

তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজের ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে ‘হিমরূপ ফটোগ্রাফি এক্সিবিশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল থেকেই বেলায়েত চত্বরে এ এক্সিবিশন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

দিনব্যাপী এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের তোলা নান্দনিক ও সৃজনশীল ফটোগ্রাফি প্রদর্শিত হয়। প্রকৃতি, মানবজীবন, স্থাপত্য, আলোক ও ছায়ার খেলা-বিভিন্ন বিষয়ে ধারণ করা ছবি এক্সিবিশনে স্থান পায়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত শিক্ষক পরিষদের সম্পাদক, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের সভাপতি নাহিদ মাজহার বলেন, এ প্রদর্শনীর উদ্দেশ্য শিক্ষার্থীদের সৃজনশীল চর্চাকে উৎসাহিত করা এবং ফটোগ্রাফির মাধ্যমে সৌন্দর্য তুলে ধরার সুযোগ করে দেওয়া।

এ সময় ফটোগ্রাফি ক্লাবের সহ-সভাপতি তানভীর রহমান জানান, প্রতি বছরই আমরা এমন আয়োজন করার চেষ্টা করি, যাতে নতুন ও প্রতিভাবান শিক্ষার্থীদের কাজ প্রকাশের সুযোগ তৈরি হয়।

তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, আজকের এক্সিবিশনের ছবিগুলো দারুণ লেগেছে। তবে সবুজে মোড়ানো ছবিগুলো আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। সবুজ আমার খুব পছন্দ, কারণ সবুজ প্রকৃতি মানেই প্রাণ ও সতেজতার প্রতীক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us