• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৯:৪৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

১০ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫২:০০

গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

নোবিপ্রবি প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মরত ক্যাম্পাস সাংবাদিকেরা।

Ad

১০ আগস্ট রোববার সকাল ১১টায় নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নোবিপ্রবি সাংবাদিক সমিতি, নোবিপ্রবি প্রেসক্লাব এবং নোবিপ্রবি রিপোটার্স ইউনিটির ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে সাংবাদিক সমিতির সভাপতি ইমাম হোসেন বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। কিন্তু অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই হামলার শিকার হতে হচ্ছে। আইন কাগজে-কলমে থাকলেও বাস্তব প্রয়োগ অনুপস্থিত। একজন সাংবাদিককে হত্যা মানে গণতন্ত্রকে হত্যা করা। আমরা চাই সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানির প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন মিয়া বলেন, ‘তুহিনকে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে দুর্বৃত্তরা হত্যা করেছে। অতীত ও বর্তমান দুই সময়েই সাংবাদিকরা হামলা, মামলা ও হত্যার শিকার হচ্ছে। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রশাসনিকভাবে সুরক্ষা দিতে হবে। একজন সাংবাদিককে হত্যা করা মানে একটি সত্যকে হত্যা করা। বিচার না হলে আমরা সাংবাদিক সমাজ অন্তর্বর্তী সরকারকে বয়কট করব।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us