• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩৭:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিশেষ চাহিদাসম্পন্ন মেধাবীদের সম্মানে জবি শিবিরের সংবর্ধনা

২৪ অক্টোবর ২০২৫ রাত ০৯:০২:৪৪

বিশেষ চাহিদাসম্পন্ন মেধাবীদের সম্মানে জবি শিবিরের সংবর্ধনা

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সম্মান জানিয়ে ‘অদম্য মেধাবী সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখা।

Ad

২৪ অক্টোবর শুক্রবার সকালে ক্যাম্পাস হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জনাব নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহম্মদ বিলাল হোসাইন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. তৌহিদ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে নগদ বৃত্তি, সম্মাননা ক্রেস্ট, সিরাত গ্রন্থ, কলমদানি ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us