• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৩:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বশেমুরবিপ্রবিতে তীব্র শিক্ষক সংকট, একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

৬ জুলাই ২০২৩ বিকাল ০৪:২৭:৫৫

বশেমুরবিপ্রবিতে তীব্র শিক্ষক সংকট, একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে। শিক্ষক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। রুটিনমাফিক ক্লাস নেয়া যেমন সম্ভব হচ্ছে না, তেমনি ফলাফল প্রকাশের ক্ষেত্রেও দীর্ঘসূত্রিতার দেখা দিয়েছে। ফলে রিটেক পরীক্ষা কিংবা ব্যাকলগ পরীক্ষা দিতে বিড়ম্বনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। অন্যদিকে একাডেমিক সেশনজটের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও তৈরি হয়েছে জটিলতা ।

Ad

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষক সংকটের কারণে দিনের পর দিন সেশনজট বেড়েছে, ফল প্রকাশে দেরি হচ্ছে, নিয়ম মাফিক ক্লাস নেয়ার ক্ষেত্রেও তৈরি হচ্ছে সমস্যা। এছাড়া অভিযোগ আছে শিক্ষকের উপরে অতিরিক্ত কোর্স চাপিয়ে দেয়ার।

Ad
Ad

বশেমুরবিপ্রবিতে বর্তমানে ৭টি অনুষদের অধীনে ৩৪ টি বিভাগ রয়েছে। যার অধিকাংশ বিভাগেই রয়েছে শিক্ষক সংকট। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪৮তম বার্ষিক প্রতিবেদনে বশেমুরবিপ্রবির শিক্ষক সংকটের দৈন্যদশা ফুটে উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যমতে বর্তমানে বশেমুরবিপ্রবির ১১০৫৬ জন শিক্ষার্থীকে পাঠদানের বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র ২৭২ জন। বিশ্বব্যাপী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাতের নূন্যতম মানদণ্ড ধরা হয় ১:২০। অর্থাৎ প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকাটা আদর্শ। কিন্তু বশেমুরবিপ্রবিতে এ চিত্র যেন পুরোটাই উল্টো। এখানকার ছাত্র শিক্ষক অনুপাত ১:৪০ অর্থাৎ প্রতি ৪০ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন একজন করে ।

শিক্ষক সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা দফায় দফায় আন্দোলন করেও কোন সুফল পান নি। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, রসায়ন বিভাগ, মার্কেটিং বিভাগের শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। ৫-৬ টি ব্যাচের জন্য ২-৩ জন করে শিক্ষক রয়েছে এসব বিভাগে। এছাড়া অন্যান্য বিভাগেও শিক্ষার্থীদের তুলনায় প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই। বিভাগে শিক্ষক নিয়োগ হলেও উচ্চ শিক্ষার জন্য তাদের অনেকেই দেশের বাইরে অবস্থান করায় সংকট আরও তীব্র হয়েছে।

শিক্ষক সংকট প্রসঙ্গে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি, সহযোগী অধ্যাপক ড. হাসিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ক্লাস, একাডেমিক কাজ, প্রশাসনিক কাজসহ অনেক কিছুই একসাথে করতে হয়। শিক্ষক স্বল্পতার কারণে অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। ফলে একজন শিক্ষক হিসেবে গবেষণা কাজে যতটুকু সময় দেয়ার প্রয়োজন, সেটা আমরা দিতে পারছি না। মাঝে মাঝে একাডেমিক কাজগুলোও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যাচ্ছে না।
ইউজিসি থেকে পদ ছাড় দেয়া হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, আমরা বারবার শিক্ষক সংকটের কথা জানালেও ইউজিসি আমাদের কোনো অনুমতি দিচ্ছে না। যার কারণে আমরাও কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারছি না।

এ বিষয়ে রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, শিক্ষক সংকটের কারণে শিক্ষকদের অতিরিক্ত চাপ নিতে হচ্ছে। ফলে একাডেমিক কার্যক্রমে সমস্যা তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীরা সমস্যার মুখোমুখি হচ্ছে। কয়েকটি বিভাগে শিক্ষক নিয়োগের সার্কুলার দেয়া হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান আছে।

এদিকে শিক্ষা ছুটিতে শিক্ষকদের চলে যাওয়ার কারণে শিক্ষক সংকট পূর্বের চেয়ে আরও তীব্র আকার ধারণ করেছে জানিয়ে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, বিভাগে শিক্ষক সংখ্যা ৬ জন থাকলে ৪ জনই হয়তো শিক্ষা ছুটির আবেদন করছেন। বিভাগে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক রেখে ছুটি দেয়ার একটি নিয়ম থাকলেও শিক্ষকদের উচ্চ শিক্ষার সুযোগ তৈরি হলে সেখানে তো বাধা দেয়া যায় না। ফলে অনিচ্ছা সত্বেও অনেকটা বাধ্য হয়েই ছুটি দিতে হচ্ছে। এক্ষেত্রে বিভাগের ৬ জন শিক্ষকের ৩/৪ জনই শিক্ষা ছুটিতে চলে গেলে তখন শিক্ষক সংকট তীব্র আকার ধারন করে। এছাড়া ইউজিসি নতুন করে শিক্ষক পদে নিয়োগ দিতে পদ ছাড়ছে না বলে আমরা নতুন করে কোন শিক্ষক পাচ্ছি না। যদিও বেশকিছু পদে নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। সেগুলো শেষ হলে কিছুটা হলেও সমস্যার সমাধান হবে বলে আশা কারা যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us