• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০১:৪৫ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

বুটেক্সে মহান স্বাধীনতা দিবস পালিত

২৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৩:৪৩

বুটেক্সে মহান স্বাধীনতা দিবস পালিত

বুটেক্স প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।

Ad
Ad

কর্মসূচির অংশ হিসেবে ব্যাচ পরিধান, জাতীয় পতাকা উত্তোলন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মশিউর রহমান খাঁন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ মামুন কবির, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

Ad

আলোচনা সভার আহ্বায়ক টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব বলেন, “স্বাধীনতার আসল অর্থ শুধু একটি দেশ পাওয়া নয়, বরং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা। বাঙালি জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি-এই চেতনাই আমাদের শক্তি। যারা আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই দেশ দিয়ে গেছেন, তাঁদের স্বপ্ন ছিল আমরা যেন স্বাধীনচেতা হয়ে কাজ করি এবং আমাদের মাতৃভূমিকে সুরক্ষিত রাখি।”

রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা বলেন, “আজকের এই রাষ্ট্রীয় আয়োজনে আমি স্মরণ করছি আমাদের স্বাধীনতার পেছনের সেই নির্মম ইতিহাসকে-বিশেষ করে ২৫ মার্চের গণহত্যা, যেখানে দেশের অসংখ্য জ্ঞানী-গুণী মানুষকে হত্যা করা হয় এবং নারীদের ওপর নির্যাতন চালানো হয়। এই ত্যাগ ও বেদনার মধ্য দিয়েই আমাদের স্বাধীনতার পথ তৈরি হয়েছে। তাই এই অর্জিত স্বাধীনতাকে শুধু স্মরণ নয়, সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব। আমাদের সবাইকে সচেতন ও জাগ্রত হয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্বশীলতার সাথে কাজ চালিয়ে যেতে হবে, যাতে আমাদের কর্মের মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকে।”

উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালের সেই সকল বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। একই সাথে শ্রদ্ধা জানাই আমাদের সেই মা-বোনদের এবং অসংখ্য নাম না জানা মুক্তিযোদ্ধাদের।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করা, দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা। তাহলেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।”

অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মাহাবুব হাসান বলেন, “২৬ মার্চ আমাদের গৌরবের দিন; একজন শিক্ষার্থী হিসেবে আমি এই দিনে শপথ নিই, নিজেকে জ্ঞান, নৈতিকতা ও দায়িত্ববোধে গড়ে তুলব। আমি বিশ্বাস করি, আমরা শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে আরও সুন্দর ও শক্তিশালী করে গড়ে তুলতে পারি। তাই আজকের এই দিনে আমি প্রতিজ্ঞা করি- নিজের সেরা প্রচেষ্টার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।”

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করা হয়। সেখানে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল কালিয়া
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল কালিয়া
২৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:১০:৩৫




Follow Us