• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৪৬:৩৫ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

নোবিপ্রবির ভবনসমূহ পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞ দল

১৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৫

নোবিপ্রবির ভবনসমূহ পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞ দল

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ও একাডেমিক ভবনসমূহ পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল।

১৯ এপ্রিল রোববার এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। পরিদর্শন দলের প্রধান ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানাত।

Ad
Ad

পরিদর্শনকালে নোবিপ্রবির ভবনসমূহের কাঠামোগত নিরাপত্তা, নির্মাণমান এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের বিভিন্ন দিক দেখা হয়।

Ad

এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বুয়েটের বিশেষজ্ঞ দল দ্বারা এ ধরনের কারিগরি মূল্যায়ন ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।

তিনি আরও জানান, বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে এ সকল ভবনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ দীর্ঘমেয়াদে নিশ্চিত করা যায়।

এ সময় অন্যদের মাঝে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us