• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৬:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে দীর্ঘ ১৩ কি‌লো‌মিটার যানজট

১৫ জুন ২০২৪ সকাল ০৯:০২:২৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে দীর্ঘ ১৩ কি‌লো‌মিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঈদুল আজহা পালনে ঘর মুখী মানুষের ভিরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে অতিরিক্ত যানবাহনের চাপে ১৩ কি‌লো‌মিটার অং‌শে থে‌মে থে‌মে যানজটের সৃষ্টি হয়েছে। তাছাড়া রাতে একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় এ যানজট সৃষ্টি হয়। আবার কোথাও কোথাও ধীরগ‌তি‌তে চলাচল ক‌রেছে যানবাহন।

Ad

১৫ জুন শ‌নিবার ভোর থে‌কে বিভিন্ন স্থানে থেমে থেমে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৩ কি‌লো‌মিটার সড়‌কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। 

Ad
Ad

এর আগে শুক্রবার ১৪ জুন দিবাগত রা‌ত ১২টার পর থে‌কে গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধ‌ু সেতু‌তে প‌রিবহ‌নের চা‌পের কার‌ণে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে মহাসড়‌কের যান‌জ‌ট বে‌ড়ে‌ যায়। যানজ‌টের কারণে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে ঈদে ঘরমু‌খো যাত্রী ও চালক‌দের।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোররাত থে‌কে এখন পর্যন্ত মহাসড়‌কে প‌রিবহনের ধীরগ‌তি র‌য়েছে।  চালকদের বেপরোয়াভা‌বে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়‌কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সা‌থে সা‌থে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us