• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৭:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৪০০ বন্দি ফিরে এসেছেন

৭ আগস্ট ২০২৪ সকাল ০৭:৪৩:৫৮

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৪০০ বন্দি ফিরে এসেছেন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কারাগার থেকে বেরিয়ে যাওয়া বন্দিরা ফিরে আসতে শুরু করেছেন। ৬ আগস্ট মঙ্গলবার বিকেল পর্যন্ত অন্তত ৪০০ বন্দির ফেরত আসার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথি বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

এর আগে সোমবার রাতে একদল বিক্ষুব্ধ লোক কারাগারে হামলা ও ভাঙচুর করলে ৫৯৬ জন বন্দি পালিয়ে যান।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কয়েক হাজার জনতা একজোট হয়ে সাতক্ষীরা কারাগারের ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন। পরে কারাগারের প্রথম ফটক ভেঙে ভেতরে ঢুকে সেল ও সাধারণ ওয়ার্ড ভেঙে সব আসামি ও কয়েদি বের করে নিয়ে যান।

কলারোয়া কেড়াগাছি গ্রামের আশরাফ হোসেন ও কয়লা গ্রামের আবদুল রকিব বলেন, তারা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। সোমবার সন্ধ্যায় একদল লোক এসে তাদের কারাগার থেকে বের হয়ে যেতে বললে তারা বের হয়ে যান। কারা কর্তৃপক্ষের মাইকিং শুনে তারা আবার ফিরে এসেছেন।

জেলার হাসনা জাহান বিথি বলেন, কারাগারে বিভিন্ন ধরনের অপরাধের আসামি ও কয়েদি ছিলেন ৫৯৬ জন। এর মধ্যে আজ বিকেল ৫টা পর্যন্ত ৪০০ জন ফিরে এসেছেন। তিনি আশা করছেন, আরও কিছু আসামি ফেরত আসবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us