• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪৩:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাসহ একই পরিবারের ৩ জন নিহত

১৫ আগস্ট ২০২৪ দুপুর ১২:৩৬:২০

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাসহ একই পরিবারের ৩ জন নিহত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একই পরিবারের মা ও সন্তানসহ ৩ জন  নিহত হয়েছেন। ব্যবসায়ীর পরিবারের ৩ সদস্যের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ।

Ad

১৪ আগস্ট বুধবার রাত আনুমানিক ১১টায় উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা বেগম (৩৫), তার দুই ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সেলিম পার্শ্ববর্তী বোদা উপজেলার বোদা বাজারে অবস্থিত তার কাপড় দোকান বন্ধ করে বাড়িতে যায়। বাড়ির গিয়ে ড্রয়িং রুমের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে মেঝেতে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখা মাত্র চিৎকার করতে থাকে। দ্রুত প্রতিবেশীরা ঘটনা স্থলে ছুটে এসে মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া সংবাদকর্মীদের জানান, ঘটনাস্থলে এসে ছুরিকাঘাতে মৃত একজন মহিলা ও তার দুই সন্তানের মরদেহ ড্রয়িং রুমের মেঝেতে পড়ে থাকতে দেখি। ঘটনা তদন্তে সিআইডি ও ক্রাইমসিনের প্রতিনিধি দল কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us