• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩০:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন টিকটকার আলম

১৭ এপ্রিল ২০২৫ সকাল ০৮:৪১:৪৮

স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন টিকটকার আলম

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন আলম হাসান নামের এক টিকটকার।

Ad

১৬ এপ্রিল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সেজাবহ এলাকার নিজ বাড়িতে প্রায় দুই মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, আলম হাসান সেজাবহ এলাকার বাসিন্দা। কিছুদিন আগে তিনি শর্মীলা নামের এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর দুজনে একসাথে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হন। তবে চলতি মাসের ২ তারিখে শর্মীলা তাকে তালাক দিয়ে বাড়ি ছেড়ে চলে যান।

আলম হাসান জানান, আমি শর্মীলাকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু হঠাৎ করেই সে ডিভোর্স দিয়ে চলে যায়। আমি তার কাবিননামার ৩ লাখ টাকা বুঝিয়ে দিয়েছি। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।

স্থানীয়দের মতে, এ ধরনের আচরণ এলাকায় বিরল, আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে ভাইরাল হতে চাওয়া স্টান্ট বললেও, অনেকেই আলমের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



Follow Us