• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০৪:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

২৭ জুলাই ২০২৫ দুপুর ০১:৩২:৩৯

মেহেরপুরে আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

মেহেরপুর প্রতিনিধি: পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ -এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা।

Ad

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ২৭ জুলাই রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

Ad
Ad

পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন করেন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনীর।

বৃক্ষমেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে ১৭টি স্টল অংশগ্রহণ করে। উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং চারার মান ও প্রজাতি সম্পর্কে খোঁজখবর নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us