• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০৪:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় ১৪ গরু আটক

১৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৫৫:৩৩

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় ১৪ গরু আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১৪টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বাঁশতলা বিউপির টহলদল সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা এই অবৈধ গরুর চালান জব্দ করে।

Ad
Ad

বিজিবি সূত্রে জানা গেছে, বাঁশতলা বিওপির টহলদল সীমান্তের জুমগাঁও এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব গরু আটক করা হয়। আটক গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। আটক গরুর চালান প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us