• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৩৭:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৩:৩৩

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের পেছনের জানালার কাঁচ ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়।

Ad

খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সকাল ১০টার দিকে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি এক জরুরি রুদ্ধদ্বার বৈঠক করেন।

Ad
Ad

নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক জানান, সকাল সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটে। তিনি তখন দুইতলায় ছিলেন। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পান এবং পাশে থাকা পানি দিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।

জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোররুম। সেখানে ভোটারদের তথ্য সংরক্ষিত থাকে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কীভাবে আগুন লেগেছে এবং কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us