নিজস্ব প্রতিবেদক: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে গাইবান্ধায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

২১ ফেব্রুয়ারি শনিবার দুপুর আড়াইটার দিকে শহরের পৌরপার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।


আটক নেতারা হলেন-গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন ও নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চোকলাদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর শহীদ মিনার চত্বরে প্রবেশ করেন। সেখানে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন ও নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চোকলাদারকে পৌরপার্কের সামন থেকে আটক করে পুলিশ।
আমিনুজ্জামান রিংকু বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেই আমাদের একত্র হওয়া। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। ইনশাল্লাহ। সকল অপশক্তিকে পরাজিত করে আবার আওয়ামী লীগ ফিরে আসবে।
আওয়ামী লীগের এ দুই নেতাকে আটকের বিষয়টি বিকেলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available