• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ রাত ১১:৫৩:১৪ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

মানুষ আর খবরদারির রাজনীতি চায় না: প্রতিমন্ত্রী নুর

২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২২:৪২

মানুষ আর খবরদারির রাজনীতি চায় না: প্রতিমন্ত্রী নুর

মাদারীপুর প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে মানুষ রাজনীতির আমূল পরিবর্তন দেখতে চায়। সাধারণ মানুষের ওপর খবরদারির রাজনীতি এখন আর কেউ গ্রহণ করবে না।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মাদারীপুরের মোস্তফাপুরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

জনগণের অধিকার ও ভোটের গুরুত্ব গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘দেশের মানুষ গণপ্রতিরোধের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। এই জনরায় প্রমাণ করে যে, সাধারণ মানুষ এখন অনেক সচেতন। যদি রাজনৈতিক নেতাকর্মীদের স্বভাব-চরিত্র ও আচরণের পরিবর্তন না হয়, তবে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের জনগণ ভোটের মাধ্যমেই তার দাঁতভাঙা জবাব দেবে।’

আগামীর বাংলাদেশ ও সুশাসন প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে সাম্য ও ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের প্রতিটি নাগরিক সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে। রাষ্ট্রে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত থাকবে এবং সবাই সমান সুযোগ লাভ করবে। সরকারের সকল সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম প্রশাসনের সহযোগিতায় যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। প্রতিমন্ত্রী সকলকে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:২৪





রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২১:২৪



Follow Us