• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫১:৪৮ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

প্রবাসীর মরদেহ গ্রহণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৯ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৭:৩৯

প্রবাসীর মরদেহ গ্রহণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ সিলেটে পৌঁছেছে।

৯ মার্চ সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Ad
Ad

মরদেহ গ্রহণের সময় মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাশে সরকার সবসময় রয়েছে। প্রবাসীদের যেকোনো সংকটে প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

Ad

পরে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রীর তত্ত্বাবধানে মরদেহটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকায় তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

এর আগে সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছে আহমেদ আলীর মরদেহ। সেখান থেকে বিমানের আরেকটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আহমেদ আলী। সেখানে তিনি পানি সরবরাহকারী একটি গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us