• ঢাকা
  • |
  • রবিবার ৮ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪৪:৩৪ (22-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

২২ মার্চ ২০২৬ সকাল ১০:০১:৪৯

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনার ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ২২ মার্চ রোববার সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন এসে ঢাকা মেইল ট্রেনকে উদ্ধার করে আটকে থাকা বাসটিকে রেললাইন থেকে সরিয়ে নেয়। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

Ad
Ad

এর আগে রোববার ভোরে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।

Ad

ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। এছাড়াও ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এ উদ্ধার অভিযানে অংশ নেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ দলে যোগ দিচ্ছেন না হামজা
আজ দলে যোগ দিচ্ছেন না হামজা
২২ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৬:৫৫



ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছে মানুষ
ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছে মানুষ
২২ মার্চ ২০২৬ দুপুর ০১:৪৭:৫১



হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
২২ মার্চ ২০২৬ সকাল ১১:৫২:৩১



Follow Us