• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২৬:০৫ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

ডিজেল সংকটে পরিবহন বন্ধ: ঢাকায় কাঁচামাল সরবরাহে বিপর্যয়

২৭ মার্চ ২০২৬ সকাল ০৯:৩১:২৭

ডিজেল সংকটে পরিবহন বন্ধ: ঢাকায় কাঁচামাল সরবরাহে বিপর্যয়

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: ডিজেল সংকটের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় কাঁচামাল পরিবহন ব্যাহত হচ্ছে। এতে ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং অনেকেই বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন।

ঢাকার গাবতলী এলাকার কাঁচামাল ব্যবসায়ী আব্দুল্লাহ শাহীন মন্ডল জানান, তিনি দীর্ঘদিন ধরে গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আলু, পেঁয়াজসহ বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করে ঢাকাসহ গাজীপুরে সরবরাহ করে আসছেন। তবে সাম্প্রতিক ডিজেল সংকটের কারণে তার ব্যবসা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

Ad
Ad

তিনি বলেন, ‘ডিজেল না পাওয়ায় আমার তিনটি পিকআপ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। ফলে কাঁচামাল পরিবহন করা যাচ্ছে না। গোডাউনে থাকা আলু-পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, এতে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে।’

Ad

শুধু আব্দুল্লাহ শাহীন নন, একই সমস্যায় পড়েছেন আরও অনেক কাঁচামাল ব্যবসায়ী, যারা পরিবহনের ওপর নির্ভরশীল। পরিবহন বন্ধ থাকায় বাজারে কাঁচামালের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দ্রুত এই সংকট নিরসন না হলে কাঁচামালের দাম বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি আরও বৃদ্ধি পাবে।

তারা সরকারের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কাঁচামাল পরিবহনের জন্য বিশেষভাবে ডিজেল সরবরাহ নিশ্চিত করা জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৬:১০




লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫১




Follow Us