• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৫৬:০৯ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

চার জেলায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

৩ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩১:২৫

চার জেলায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশের চার জেলায় হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহ জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

কুষ্টিয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আফরান নামের আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার ভাদালিয়া এলাকার এই শিশুটি আট দিন ধরে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও আর্থিক সংকটে তা সম্ভব হয়নি। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

Ad
Ad

চাঁপাইনবাবগঞ্জে মাসুদা খাতুন নামে আড়াই বছরের এক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আনার পথে মারা যায়। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। হাসপাতাল সূত্র জানিয়েছে, শিশুটি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে নমুনা পরীক্ষা করা হবে।

Ad

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় চিকিৎসকদের মতে, সময়মতো টিকা না নেওয়া এবং সচেতনতার অভাব গ্রামীণ শিশুদের ঝুঁকি বাড়াচ্ছে।

টাঙ্গাইলেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত শিশুদের অধিকাংশই নিয়মিত টিকা পায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে হামের বিস্তার রোধে আগামী রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার। প্রাথমিকভাবে বেশি সংক্রমিত এলাকাগুলোতে এই কার্যক্রম জোরদার করা হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই কর্মসূচির আওতায় টিকা পাবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধি না করলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এফডিসিতে গিয়ে বিব্রত ওমর সানি
এফডিসিতে গিয়ে বিব্রত ওমর সানি
৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৫৭





Follow Us