• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৫৮:০৮ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

এপ্রিলে তীব্র তাপপ্রবাহের শঙ্কা, হতে পারে ঘূর্ণিঝড়ও

৩ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০২:৪০

এপ্রিলে তীব্র তাপপ্রবাহের শঙ্কা, হতে পারে ঘূর্ণিঝড়ও

নিজস্ব প্রতিবেদক: চলতি এপ্রিল মাসে দেশে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশের ওপর দিয়ে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি ঘূর্ণিঝড়।

অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির সাম্প্রতিক সভায় জানানো হয়, এপ্রিলজুড়ে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে গড় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Ad
Ad

সমুদ্রসংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ মাসে কালবৈশাখী ঝড়েরও দাপট থাকতে পারে।

Ad

পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

এর আগে মার্চ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, যা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

কৃষি আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, এপ্রিলে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক থাকতে পারে। দৈনিক গড়ে ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা সূর্যালোক পাওয়া যেতে পারে এবং বাষ্পীভবনের হার থাকতে পারে ৩.০ থেকে ৫.০ মিলিমিটারের মধ্যে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এফডিসিতে গিয়ে বিব্রত ওমর সানি
এফডিসিতে গিয়ে বিব্রত ওমর সানি
৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৫৭





Follow Us