• ঢাকা
  • |
  • সোমবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ১২:১০:৫৭ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ শিশু: স্বাস্থ্য অধিদপ্তর

৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:৫৭

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ শিশু: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

৫ এপ্রিল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে আক্রান্ত হয়ে ৭,৬১০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।

Ad

এ সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। সেখানে মোট আক্রান্ত ৩,২৫৯ জন, যার মধ্যে ৪৬৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ ৩৮ জন শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে, ৫৫ জন। এরপর রয়েছে ঢাকা বিভাগ, যেখানে মৃত্যু হয়েছে ১০ জনের। তবে এ সময়ে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০






Follow Us