• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৬:১৯ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৮:৫৬

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাবার সাথে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

১২ মার্চ রোববার দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার হযরত আলী ফকিরের ছেলে।

Ad
Ad

নিহতের বাবা বলেন, রোববার দুপুরে ছেলে জাকির হোসেনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের কৃষি জমিতে সেচ দিতে যান। সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার পর সংযোগে সমস্যা দেখা দেয়। সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হন জাকির হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

Ad

কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী বলেন, সেচ পাম্পে বিদ্যুতের সংযোগে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, দুর্ঘটনার বিষয়টি আমি শুনেছি। সকল তথ্যের জন্য ওই এলাকায় ডিউটি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:৫২

রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৬:৫০




কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৫৯


সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:০৯


Follow Us