• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৯:৩৯ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ১ হাজার ৪৫৮ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ

১৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪২:০৬

কুমিল্লায় ১ হাজার ৪৫৮ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ

কুমিল্লা প্রতিনিধি: কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন ও আধুনিক কৃষি সেবা নিশ্চিত করতে কুমিল্লায় ১ হাজার ৪৫৮ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।

১৭ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা সদরের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

Ad
Ad

বক্তব্যে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। এই বৃহৎ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটলে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে।

Ad

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী জসিম উদ্দিন এমপি, আতিকুল আলম শাওন এমপি, সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা।

সংশ্লিষ্টরা জানান, এই কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি হবে। ফলে সহজে সরকারি সহায়তা, ভর্তুকি ও বিভিন্ন কৃষি সেবা প্রদান করা সম্ভব হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা
থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা
১৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৪:০২

নাটোরে জাতীয় গ্রিডে ডাকাতি, গ্রেফতার ১৩
নাটোরে জাতীয় গ্রিডে ডাকাতি, গ্রেফতার ১৩
১৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৮:২৭









Follow Us