• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:২২:৫৩ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

আমার মায়ের নাম আইন, বাবার নামও আইন: ডিসি গাজীপুর

২৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৪৯

আমার মায়ের নাম আইন, বাবার নামও আইন: ডিসি গাজীপুর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, আমার কাছে মানুষ প্রচুর তদবির নিয়ে আসেন। আমি অনেকগুলো ফোন মাঝে মাঝে তদবিরের যন্ত্রনায় চিন্তা করি ধরবো কি ধরবো না। তদবিরে সেদিন খানিকটা বিরক্ত হয়ে এক ভদ্রমহিলাকে বলেছিলাম—“ মা রে আমার বাবার নাম হচ্ছে আইন, আর মায়ের নামও আইন। তাই যে যত শক্তিশালী তদবির করেননা কেন এই দুইটার বাইরে আমি যেতে পারবো না”।

২৮ এপ্রিল গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া উপরোক্ত কথাগুলো বলেন।

Ad
Ad

ডিসি বলেন, এখানে উপস্থিত বিচারকবৃন্দ ও আইনজীবীবৃন্দও যারা আইনের পেশার সঙ্গে আছেন এবং আইনের ভিত্তিতে বিচার করেন তাদেরও নিশ্চয়ই বাবা এবং মা দুজনেরই নাম আইন।

Ad

তিনি আরও বলেন, আইনগত সহায়তা দেবার ক্ষেত্রে আমরা যদি বেশি বেশি করে সবাইকে জানাতে পারি যে আপনার এই লিগাল এইড আইনি সুবিধা আছে। আপনি এভাবে মামলাটা রুজু করলে এই আইনি সহায়তা পাবেন। তাহলে দরিদ্র মানুষেরাও দ্রুত সুবিচার পাবেন। লিগাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা সালিশি ব্যবস্থা মাধ্যমে মানুষ সরকারি খরচে আইনি সুবিধা গ্রহণ করতে পারবেন।  

'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল হাসনাত মো. আবদুল ওয়াদুদ, চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ, গাজীপুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ শাহরিয়ার ইসলাম, পুলিশ সুপার শরীফ উদ্দিন, চীফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট জিহাদুর রহমানসহ জেলা ও মহানগরের জিপি ও পিপিরা বক্তব্য রাখেন ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৭:৫০

৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:০৮





Follow Us