• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:২১:৫৬ (02-May-2026)
  • - ৩৩° সে:

বিয়ে বাড়িতে খাবার সংকট নিয়ে সংঘর্ষ, আহত ১৫

২ মে ২০২৬ সকাল ১১:০২:৫৮

বিয়ে বাড়িতে খাবার সংকট নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ে বাড়ির খাবার দিতে দেরী হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

১ মে শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

Ad
Ad

ভুক্তভোগীরা জানান, শুক্রবার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সাথে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে সম্পন্ন হয়।

Ad

বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ হাজির হওয়ার পর খাবার সংকট তৈরি হয়। কনেপক্ষের লোকজন অভিযোগ করেন বরপক্ষ বেশি লোকজন নিয়ে অনুষ্ঠানে আসায় খাবার সংকট তৈরি হয়েছে। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় অন্তত ১৫ জন আহত হয়।

এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এই ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us