• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০০:৩১ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জের সেভেন মার্ডার

এক যুগেও শেষ হয়নি বিচার প্রক্রিয়া, নিহতদের পরিবারে ক্ষোভ

২৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৫:১৭

এক যুগেও শেষ হয়নি বিচার প্রক্রিয়া, নিহতদের পরিবারে ক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের ঘটনার ১২ বছর পেরিয়ে গেছে। তবে এখনো উচ্চ আদালতে মামলাটির আপিল নিষ্পত্তি না হওয়ায় রায় কার্যকর হয়নি। এতে নিহতদের পরিবারের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে বলে অভিযোগ স্বজনদের।

২০১৪ সালের এই দিনে নারায়ণগঞ্জ আদালতে হাজিরা শেষে ফেরার পথে তৎকালীন সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

ঘটনার পর ফতুল্লা থানায় দুইটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি আদালত রায় ঘোষণা করে। এতে ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে ২০১৮ সালে উচ্চ আদালত ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে এবং অন্য আসামিদের সাজাও আংশিক বহাল রাখে।

Ad

তবে দীর্ঘ সময় ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে। এখনো চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় রায় কার্যকর হয়নি বলে অভিযোগ নিহতদের পরিবারের।

নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বলেন, ‘আমরা ন্যায়বিচারের জন্য দীর্ঘ লড়াই করেছি। কিন্তু এখন মনে হচ্ছে বিচার শেষ হওয়ার কোনো নিশ্চয়তা নেই।’

নিহত তাজুল ইসলামের ভাই রাজু আহমদ বলেন, ‘কী কারণে এত বছর ধরে মামলাটি ঝুলে আছে, তা আমরা জানি না। তবে আমরা ন্যায়বিচার চাই।’

আইনজীবীরা বলছেন, মামলার আসামিদের প্রভাবশালী অবস্থানের কারণেই বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য তারা সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগের চেষ্টা করছেন।

মানবাধিকার কর্মীরা মনে করেন, দীর্ঘসূত্রতা বিচার ব্যবস্থার ওপর আস্থাহীনতা তৈরি করছে এবং দ্রুত রায় কার্যকরের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৩:৫০









মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
২৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৩:২৪


Follow Us