সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ইয়ার আলীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি এবং ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা ইয়ার আলী দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে।


২৭ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবের নেতৃত্বে পুলিশ এবং র্যাব-৬-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি এবং ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ইয়ার আলী (৩৮) শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। যৌথ এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available