• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই বৈশাখ ১৪৩৩ ভোর ০৪:৪৯:৩২ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, এক নারীসহ আহত ৭

২২ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪১:১৬

রাঙ্গাবালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, এক নারীসহ আহত ৭

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাদারবুনিয়া চরে মাছের ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

২১ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঘটা এ সংঘর্ষে এক নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

Ad
Ad

আহতদের মধ্যে তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খানের বাবা আলম খান ক্ষমতার দাপটে স্থানীয় ১৩ জনের মালিকানাধীন প্রায় ২০ একর জমিতে গত ১৭ বছর ধরে মাছের ঘের করে ভোগদখলে রেখেছিলেন। ৫ আগস্টের পর ঘেরটি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই ঘের দখল করাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, আহতরা চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখনও কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯


Follow Us