• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১১:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১১ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০১:৩২

মানিকগঞ্জে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ১৪ লাখ টাকার হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১১ অক্টোবর বুধবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবুল কালাম।

Ad

গ্রেফতাররা হলো, মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকার মৃত আ. হালিমের ছেলে মো. জুয়েল, মানিকগঞ্জ সদর উপজেলার বড় সৌরন্ডী এলাকার মো. ইজ্জত আলীর ছেলে মো. সাগর ও একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে মো. হৃদয়।

Ad
Ad

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। সেই মামলা থেকে জামিনে বের হয়ে ফের মাদক বিক্রি করছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে এসআই রিপন নাগ অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের দয়াল ভরসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ১৪০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হেরোইনের বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে গ্রেফতারদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us