• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৩:০৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

গোয়ালন্দে ইউপি সদস্যের উপর হামলা: গ্রেফতার ২

১০ নভেম্বর ২০২৩ রাত ০৮:১২:১৯

গোয়ালন্দে ইউপি সদস্যের উপর হামলা: গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ হত্যা চেষ্টার অভিযোগে ২ আসামিকে গ্রেফতার করেছে। ১০ নভেম্বর শুক্রবার অভিযানে দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আইয়ুব আলী খাঁনকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজির পাড়া গ্রামের মো. ফেরদৌস গাজীর ছেলে শান্ত গাজী (১৯) এবং একই ইউনিয়নের উমর মোল্লা পাড়া গ্রামের মো. আকবর শেখের ছেলে মো. হারেজ শেখ (৩২)।

জানা যায়, ৯ নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনেটে দৌলতদিয়া পূর্বপাড়া এলাকায় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আইউব আলীকে ১০-১২ জন দুস্কৃতিকারী হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারত্মক জখম করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইউপি সদস্যের ভাইয়ের ছেলে মো. জাকির খান বাদি হয়ে থানায় একটি মামল দায়ের করেন। ঐ মামলায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে।

পরে আসামি দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক হারেজ শেখের বিরুদ্ধে ইতোপূর্বে আদালতে ১ টি মাদক মামলা রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us