• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০০:০২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

২২ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:০২:৪০

কুমিল্লায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ২৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন রোডে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন,  ব্রাহ্মণপাড়া গ্রামের পূর্বপাড়ার রহমত আলীর ছেলে সবুজ মিয়া (৩১), একই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল (২০) এবং খালেক খন্দকারের ছেলে মো. হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. জাহিদ হোসেন রায়হানসহ পুলিশের একটি দল নিয়মিত ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানাধীন ৭নং সাহেবাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জিরুইন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় ৩ মাদক কারবারিকে আটক করে পুলিশ এবং তাদের কাছে থাকা ২৮ কেজি গাঁজা ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

পরে আসামিদের আটক দেখিয়ে  ব্রাহ্মণপাড়া থানার একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আসামিদের সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us