• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৮:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দেবিদ্বারে দুটি চোরাই কাভার্ড ভ্যানসহ গাড়িচোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক

২৭ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:০৫:৫৮

দেবিদ্বারে দুটি চোরাই কাভার্ড ভ্যানসহ গাড়িচোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: বিক্রয়ের প্রস্তুতিকালে ৩ চোরকারবারীসহ অরিয়েনের ২টি চোরাই এক্স-টু কাভার্ড ভ্যান উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

Ad

ঘটনাটি ঘটে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে। গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানা পুলিশের বিশেষ টিমের পৃথক অভিযানে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রাম ও বরকামতা ইউনিয়নের জাফরাবাদ গ্রাম থেকে কাভার্ড ভ্যান দুটি উদ্ধার করা হয়।

Ad
Ad

পুলিশ জানায়, কাচিসাইর গ্রামের মোল্লা মার্কেটের সামনে একটি টাটা কোম্পানির এক্স-টু কাভার্ড ভ্যান বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এসময় পুলিশ ক্রেতা সেজে আন্তঃজেলা গাড়ি চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য দেবিদ্বার উপজেলার নূরমানিকচর গ্রামের মৃত বাচ্চু মিয়ার পুত্র মো. আলম(৩১) ও আসরা গ্রামের ইব্রাহীম খলিলের পুত্র আল আমিনকে (৩০) এক্স-টু কাভার্ড ভ্যানসহ আটক করেন।

পরে তাদের স্বীকারোক্তিতে জাফরাবাদ গ্রামের সোয়ামিয়া হাজী বাড়ির আবুল কাসেমের পরিত্যাক্ত জমি থেকে অপর এক্স-টু কাভার্ড ভ্যানটিসহ নূরমানিকচর গ্রামের আলমগীর হোসেনের পুত্র সাইফুল ইসলামকে(২৬)কে আটক করে থানায় নিয়ে আসেন।

ওই ঘটনায় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মিয়া বাদী হয়ে আটক ৩ আসামিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, চোরাইগাড়ি বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি এক্স-টু কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। এসময় আন্তঃজেলা গাড়ি চোর সিন্ডিকেটের ৩ সদস্যকেও আটক করা হয়েছে। আটক আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরির অভিযোগে ৬/৭টি করে মামলা রয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪




Follow Us