• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০১:৫০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ভারতীয় মদসহ কারবারি আটক

১২ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৩৮:২৬

সিলেটে ভারতীয় মদসহ কারবারি আটক

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ৯১ বোতল ভারতীয় মদসহ মুসলিম উদ্দিন (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

১১ ফেব্রুয়ারি রোববার রাতে কানাইঘাট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর দলইমাটি গ্রামে নিজ বসতঘর থেকে তাকে আটক করে। এসময় তার হেফাজত থেকে ৯১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

আটক মুসলিম উদ্দিন উত্তর দলইমাটি গ্রামের নজির আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার জানান, আসামি মুসলিম উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us