• ঢাকা
  • |
  • বুধবার ১লা বৈশাখ ১৪৩৩ রাত ০৩:২২:৫৭ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে পাওনা টাকার জেরে বাবার সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

১৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:০৫

রাজধানীতে পাওনা টাকার জেরে বাবার সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে এলোপাথাড়ি কুপিয়েছেন এক ব্যক্তি। ঘটনাস্থলে দিয়া আক্তার (২০) নিহত নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

১৪ এপ্রিল মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত মৌসুমী (৩৫), মুয়াজ (১৫) ও জয়াকে (১২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

Ad
Ad

পুলিশ জানায়, নিহত দিয়া রাজধানীর শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী। উভয়পক্ষের বাড়ি যাত্রাবাড়ী কাজলা ভাঙ্গা প্রেস এলাকায়।

Ad

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহর কাছে টাকা পান। সেই টাকা নেওয়ার জন্য ভোরে নবীউল্লাহর বাসায় আসেন। কথা কাটাকাটির এক পর্যায়ে নবীউল্লাহ উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে জখম করেন। পরে আবু মুসা উত্তেজিত হয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন। তার মেয়ে দিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করেন। এরপর আরেক মেয়ে জয়া ও ছেলে মুয়াজকেও কুপিয়ে জখম করেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন। এ ঘটনায় আবু মুসাও ঢাকা মেডিকেলে পুলিশি পাহারায় চিকিৎসাধীন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে এলোপাথাড়ি কুপিয়েছেন এক ব্যক্তি। এতে দিয়া আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগ মর্গে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শ্রীপুরে বৈশাখ উদযাপনে কাছিটান খেলা
শ্রীপুরে বৈশাখ উদযাপনে কাছিটান খেলা
১৪ এপ্রিল ২০২৬ রাত ০৯:০০:৩২





জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
১৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৩





Follow Us