• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:২১:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

১১ মে ২০২৪ সকাল ০৮:২৬:৩০

নড়াইলে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Ad

১০ মে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তের গুলিতে আহত হন তিনি।

Ad
Ad

নড়াইল জেলা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে লোহাগড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সমির সিকদারের বাড়ির সামনে সিকদার মোস্তফা কামালকে একদল দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা আহত সিকদার মোস্তফা কামালকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করেন। লোহাগড়া থেকে ঢাকা যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘নড়াইল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই এলাকায় পুলিশের একাধিক টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার বিস্তারিত জানতে পেরেছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us