• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৩:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় ধর্ষণের শিকার এক গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

২৪ জুন ২০২৪ সকাল ০৮:৩৫:০২

বগুড়ায় ধর্ষণের শিকার এক গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

বগুড়া প্রতিনিধি: ধুনটে এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশঝাড়ের ভেতরে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২২ জুন শুক্রবার রাতে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ছোটদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

ধর্ষণের শিকার ওই নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Ad
Ad

পুলিশ সূত্র জানায়, ছোটদিয়াড় গ্রামের জনৈক এক পরিবহন শ্রমিকের স্ত্রী এক সন্তানের জননী শুক্রবার সন্ধ্যার পর পারিবারিক প্রয়োজনে একাই প্রতিবেশীর বাড়িতে যায়। কাজ শেষে রাত অনুমানিক ৯টার দিকে বাড়ি ফেরার সময় অজ্ঞাত দুই যুবক ওই গৃহবধূকে রাস্তা থেকে ধরে বাঁশঝাড়ের ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণকারীদের হাত থেকে রক্ষা পেতে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই গৃহবধূ আহত হয়। পরে ওই গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছলে ধর্ষক দুই যুবক পালিয়ে যায়। পরে ওই গৃহবধূকে আহত অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার শারিরীক অবস্থার অবনতি হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, এখানে ধর্ষণের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় এবং উন্নত চিকিৎসার জন্য ওই নারীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us