• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৪:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারতে পাচারকালে সুনামগঞ্জ সীমান্তে ইলিশ জব্দ

১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৩২:৫০

ভারতে পাচারকালে সুনামগঞ্জ সীমান্তে ইলিশ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতে পাচার করার সময় সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৪৬ কেজি ৫শ গ্রাম ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।

Ad

৩১ আগস্ট শনিবার বিকেলে লাউড়েরগড় ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শাহিদাবাদ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ইলিশ মাছগুলো জব্দ করে।

Ad
Ad

বিজিবি সূত্র জানায়, লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে ইলিশ মাছ পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমানের নেতৃত্ব বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিত টের পেয়ে দুইটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, আমরা সীমান্ত এলাকার বাসিন্দারা ইলিশ মাছ পাই না। আর চোরাকারবারিরা বিদেশে পাচার করছে বেশি টাকা লাভের আশায়। এদের আইনের আওতায় আনা প্রয়োজন।

এ বিষয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। এছাড়াও মাদক, অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধ আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ছাড় দেয়া হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us