• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩২:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে ঘরে ঢুকে হাত-পা বেঁধে বৃদ্ধাকে হত্যা

৬ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৩৬:৪৩

পিরোজপুরে ঘরে ঢুকে হাত-পা বেঁধে বৃদ্ধাকে হত্যা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে চুরি করতে ঘরে ঢুকে শেফালী বেগম (৭২) নামে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যার ঘটনা ঘটেছে। ৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার সুটিয়াকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

নিহত শেফালি বেগম নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী গ্রামের মো. আব্দুস সোবাহান এর স্ত্রী।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ছেলের সঙ্গে নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় বাস করতেন শেফালি বেগম। তার দুই ছেলে এবং এক ছেলের স্ত্রী পেশায় শিক্ষক। মঙ্গলবার সকালে শেফালীর বড় ছেলে এনামুল হক, তার স্ত্রী রুবিনা রহমান শ্রাবণী এবং ছোট ছেলে রিয়াজ উদ্দিন তাদের স্কুলে চলে যান। বড় ছেলে এনামুলের চতুর্থ শ্রেণি পড়ুয়া ছেলে তাহজিদও সকালে স্থানীয় একটি মাদরাসায় যায়। এছাড়া ছোট ছেলে রিয়াজের স্ত্রী তার বাবার বাড়িতে ছিল। ফলে এ সময় ঘরে একাই ছিলেন শেফালী বেগম।

স্থানীয়দের ধারণা, সকালের কোনো এক সময় একটি দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে রশি দিয়ে শেফালী বেগমের হাত-পা বেঁধে ফেলে। এরপর তাকে হত্যা করে ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে সটকে পড়ে।

দুপুরের পরে শেফালী বেগমের নাতি তাহজিদ ঘরে ফিরে তার হাত-পা বাঁধা নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক শেফালী বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত শেফাল বেগমের বড় ছেলে এনামুল বলেন, মায়ের হত্যাকারীরা ঘর থেকে প্রায় আট ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us