• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৪৫:৩৭ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

দেড় কোটি টাকার টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

২০ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৪২:২১

দেড় কোটি টাকার টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের ৪৮ হাজার পিস নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটকে করেছে বিজিবি।

১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লার বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৭/৮-এস এর আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জংগলবাড়ি নামক স্থান থেকে ৪৮ হাজার পিস ভারতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে বিজিবি।

এ সময় মো. জসিম উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক জসিম কুমিল্লা আদর্শ সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

বিজিবি জানায়, জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট এর আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮










Follow Us