• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩৬:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টঙ্গীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৭ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৫৮:৩৮

টঙ্গীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

পুবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানা এলাকায় ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১৬ জানুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ এসআই (নি.) কাজী নেওয়াজের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচলান করে টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুরস্থ শহিদ আহসান উল্লাহ স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাদক কারবারি মো. খোকন (৩৮) কে গ্রেফতার করেন।

Ad
Ad

আসামির দেখানো মতে ঢাকা মেট্রো ঘ-১৩-০৩৬৮ পাজেরো গাড়ির ভেতর থেকে ২৫ বান্ডিলে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে আসামির বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আসামি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় মাদক বিক্রয় করে আসছিল। আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us