• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩৯:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গভীর রাতে শয়ন ঘর থেকে মামি-ভাগিনা আটক

৪ মে ২০২৫ সকাল ০৯:২৪:৪৬

গভীর রাতে শয়ন ঘর থেকে মামি-ভাগিনা আটক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মামির সাথে এক ভাগিনার পরকীয়া সম্পর্কের অভিযোগ উঠেছে। গভীর রাতে মামির ঘরে ভাগিনাকে অন্তরঙ্গ অবস্থায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

Ad

২ মে শুক্রবার দিবাগত রাতে উপজেলার মিঠাপুর ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিঠাপুর ইউপির ফারুক হোসেন পটু গত দুই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। ফারুক বিদেশে যাওয়ার পর থেকে তার বাড়িতে যাতায়াত করতেন তার এক ভাগিনা।

মামার অনুপস্থিতির সুযোগে মিঠাপুর ইউপির উজালপুর এলাকার আমেরিকা পাড়ার সাত্তারের ছেলে সুমন সৌদি প্রবাসী মামার স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

২ মে শুক্রবার দিবাগত রাতে প্রবাসী মামার বাড়িতে সুমন যায়। এসময় এক প্রতিবেশী বিষয়টি টের পেয়ে স্থানীয়দের জানান। পরে শয়ন ঘর থেকে মামি-ভাগিনাকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী।

পরে খবর দিলে শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, এসময় তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us