• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪১:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে ভুয়া নিয়োগের প্রলোভন, প্রতারক গ্রেফতার

২১ জুন ২০২৫ সকাল ১১:০৬:৫৩

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে ভুয়া নিয়োগের প্রলোভন, প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নাটোর: বাংলাদেশ সেনাবাহিনীর নাম ব্যবহার করে ভুয়া নিয়োগের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চৌমহন এলাকা থেকে এক প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।

Ad

গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুন বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে।

Ad
Ad

অভিযুক্ত ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করে স্থানীয় যুবকদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল।

জানা যায়, গ্রেফতার হওয়া প্রতারক মোহাম্মদ আশরাফ নামের এক তরুণের কাছ থেকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ১২ লক্ষ টাকা ঘুষ দাবি করে।

আটকের পর সেনাবাহিনী অভিযুক্তকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪


Follow Us