• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৮:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ৩

২৭ জুলাই ২০২৫ সকাল ০৮:৫৬:০৬

আশুলিয়ায় কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ৩

আশুলিয়া (সাভার) প্রতিনিধি: আশুলিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে দোকানের ভিতর ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে প্রেমিক অভিসহ (১৬) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

Ad

২৬ জুলাই শনিবার দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরেরের মোল্লাপাড়া এলাকার গিয়াস ওরফে ইমরাস মোল্লার ছেলে অভি রহমান (১৬)। সে  ইয়ারপুর এলাকার শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানের কর্মচারী। অপর আসামিরা হলেন ইয়ারপুরের তৈয়বপুরের হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২৫) ও তৈয়বপুর মধ্যপাড়া এলাকার মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৭)। শুভ ভুক্তভোগীকে ধর্ষণের সময় অভি ও সমিরকে সহায়তা করেছিল বলে দাবি ভুক্তভোগীর।

পুলিশ জানায়, ভুক্তভোগী ৮ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভি। এই সম্পর্কের সূত্র ধরে ওই কিশোরীকে শুক্রবার রাত ১২টার দিকে ইয়ারপুরের শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সমিরসহ অভি তাকে পালাক্রমে ধর্ষণ করে। ভোর ৪টার দিকে ভুক্তভোগীকে ছেড়ে দিলে সে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান  বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের হয়েছে। দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪




Follow Us