• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫২:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

২১ আগস্ট ২০২৫ সকাল ০৮:৩৯:৪৮

১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

Ad

২০ আগস্ট বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তাকে আটক করা হয়।

Ad
Ad

আটক কনস্টেবল মনিরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত আছেন। তিনি কক্সবাজার উখিয়া উপজেলার বালুখালী ২ নম্বর ওয়ার্ডের আকরাম উল্লাহর পুত্র।

লোহাগাড়া থানার এসআই কামাল হোসেন জানান, মনিরুল কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পুলিশ থামার সংকেত দিলে তিনি সন্দেহজনক আচরণ করেন। পরে তল্লাশিতে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us