• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫১:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক

২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০

নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।  

Ad

মামলা সূত্রে জানা যায়, আটক হওয়া সুবর্ণা আক্তার (২৫) কুমিল্লার  সদর উপজেলার পুরান চৌয়ারা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

Ad
Ad

২১ সেপ্টেম্বর রোববার বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড়ে ইকোনো বাস কাউন্টার থেকে তাকে আটক করা হয়।    

পুলিশ জানায়, সুবর্ণা একজন মাদক কারবারি। তিনি শনিবার সন্ধ্যায় ১৪ কেজি গাঁজা নিয়ে সোনাইমুড়ী বাসস্ট্যান্ড আসেন। কিন্তু তিনি বাসে উঠলে গাঁজার গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে তাকে ১৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।  

সোনাইমুড়ী থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ওই মহিলার সাথে থাকা লাগেজে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us